বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আশরাফুল উলুম মাদরাসা বোরগাঁওয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে ইসলামি মহাসম্মেলনের আয়োজন করা হচ্ছে। আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৭ মাদরাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশবরেণ্য উলামা-মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত আশরাফুল উলুম মাদরাসা বোরগাঁও দীর্ঘ ছয় দশক ধরে তাড়াইলসহ ভাটি-হাওরাঞ্চলে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে অসংখ্য আলেম দেশে-বিদেশে দ্বীনের বহুমুখী খেদমতে নিয়োজিত রয়েছেন।

৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর ফকিরাপুলস্থ রাহমানিয়া ইন্টারন্যাশনাল হোটেলে সম্মেলন বাস্তবায়ন কমিটির এক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সম্মেলনকে স্মরণীয় ও সুশৃঙ্খলভাবে সফল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে, মাদরাসার ৬০ বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং সম্মেলনে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

এ ছাড়া স্মারকগ্রন্থে প্রকাশের জন্য প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণামূলক লেখা, স্মৃতিচারণ ও কবিতা জমা দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সম্মেলন সফল করতে প্রাক্তন শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করে সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ করা হয়েছে।

বৈঠকের শেষপর্যায়ে মাদরাসার উত্তরোত্তর সমৃদ্ধি, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং ৬০ বছর পূর্তি সম্মেলনের সফলতা কামনা করে দোয়া করা হয়। পরে সবাইকে স্ববান্ধবে সম্মেলনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্মেলন ও স্মারকগ্রন্থ প্রকাশনা-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৩৪২২৬১৬৯, ০১৯১৬২৪১৯১৯ ও ০১৭২৯৭৩১৫৩৪ নম্বরে।

তথ্যসূত্র: মুফতি আজিজুল হক কাসেমী, মাদরাসার কৃতী শিক্ষার্থী ও সম্মেলন বাস্তবায়ন কমিটি এবং স্মারকগ্রন্থ প্রকাশনা-সম্পাদনা কমিটির সদস্য।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ