রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের প্ল্যান্ট অ্যান্ড বিভাগের নির্বাহী পরিচালক আবদুল খালেক বলেন, কারখানায় আগুন লাগার পর শ্রমিকেরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোনের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, কালিয়াকৈরে আগুন লাগার খবর পাওয়ার পরপরই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ