মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ফায়ার ফাইটার, হাসপাতালে ৪ জন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার (১২ অক্টোবর) বিকেলে। সারারাত ধরে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন ঢাকার একাধিক ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। রাতভর চেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন অনেক ফায়ার ফাইটার।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরান ঢাকার আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। 

জানানো হয়েছে,  অসুস্থ কর্মীদের মধ্যে পলাশী ফায়ার স্টেশনের মো. জিল্লুর রহমান, এই স্টেশনের লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজারের স্টেশন অফিসার মো. মারুফ ও খিলগাও স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।

বর্তমানে আগুন নির্বাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ