মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখা এবং পরিবহণ শ্রমিকদের মারধরের প্রতিবাদে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহণের শ্রমিক-মালিকরা শেরপুরে আটকে দিয়ে গাড়ি ভাঙচুর ও মারধর করে আসছেন। সর্বশেষ তাদের তিনটি বাস নিজেদের কার্যালয়ের সামনে আটকে রাখা হয়েছে।

আবু মঈন চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১