মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামের লেবাসে বিভিন্ন ‘বাতিল ফেরকা’ মাঠে নেমেছে দাবি করে তাদের চিহ্নিত করে জনসম্মুখে তুলে ধরতে আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরীর বৃহত্তর মিরপুর জোনের সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা-বিশ্বাসের ওপর গড়ে তুলতে এখন থেকেই সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে আলেমরা দায়িত্ব পালনে অবহেলা করলে তরুণ প্রজন্ম বিভ্রান্তির শিকার হতে পারে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর আরজাবাদ মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর বৃহত্তর মিরপুর জোনের পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি সঞ্চালনা করেন মাওলানা লোকমান মাযহারী।

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, ‘ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে দেশি-বিদেশি সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে হেফাজতে ইসলাম অতীতের মতো বর্তমানেও সোচ্চার রয়েছে। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন বাতিল ফেরকা ইসলামের লেবাসে ও ছদ্মবেশে মাঠে নেমেছে। তারা সাধারণ মানুষের ঈমান-আকিদা নিয়ে ছিনিমিনি খেলছে। এ বিষয়ে ওলামায়ে কেরামকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ছদ্মবেশী বাতিলকে চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করা সময়ের দাবি।’ এ বিষয়ে হেফাজতের নেতা-কর্মী ও দেশের হক্কানি আলেমদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি বলেন, হেফাজতে ইসলাম ‘রক্তের ওপর দাঁড়িয়ে’ সৃষ্টি হয়েছে এবং দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে সংগঠনটির ভূমিকা রয়েছে।

তিনি বলেন, ‘শাপলা চত্বর থেকে শুরু করে আজ পর্যন্ত দ্বীন ও দেশের জন্য হেফাজতের কর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ হেফাজতে ইসলামকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান তিনি।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ২০১৩ সাল থেকে হেফাজতে ইসলাম আন্দোলন করে আসছে। বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করলে হেফাজতে ইসলামের ভূমিকা উপেক্ষা করার সুযোগ নেই।

মাওলানা লোকমান মাযহারী বলেন, হেফাজতে ইসলাম তার স্বকীয়তা, আদর্শ ও সাংগঠনিক বৈশিষ্ট্য বজায় রেখে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করে যাবে। একই সঙ্গে আলেম-উলামা, মাদরাসা, মসজিদ ও ধর্মীয় মূল্যবোধের মর্যাদা রক্ষায় সংগঠনটি দায়িত্ব পালন করবে।

সভায় আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের সহঅর্থ সম্পাদক মাওলানা সালাউদ্দিন, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা নূর মুহাম্মদ কাসেমী, মাওলানা ঈসা কাসেমী, মাওলানা আব্দুল সালাম, মাওলানা রুহুল আমীন, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, মাওলানা সুলাইমান শাহআলী, মাওলানা ইলিয়াস হাসান কাসেমী, মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী, মাওলানা জাকির হোসাইন কাসেমী ও মাওলানা সুলাইমান রূপনগরসহ অনেকে।

এ ছাড়া সভায় মাওলানা নুরুল আলম রূপনগর, মাওলানা খোরশেদ আলম মিরপুর, মাওলানা ওয়ালিউল্লাহ শাহআলী, মাওলানা আলী আহমদ দারুসসালাম, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, মাওলানা ফখরুদ্দীন হোসাইনী, মাওলানা সাখাওয়াত, মাওলানা হেদায়েতুল্লাহ সাবেরী কাফরুল, মাওলানা রবিউল ইসলাম শাহআলী, মাওলানা আব্দুল মালেক পল্লবী, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, মাওলানা আব্দুল্লাহ নাটোরী মিরপুর, মাওলানা আতাউর রহমান মিরপুর, মাওলানা শেখ ফজলুর রহমান, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা রেদওয়ানুর রহমান, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা মাহবুব, মাওলানা আবু সাইদ মুহাম্মদ খালেদ, মাওলানা আব্দুল ওয়াদুদ ও মাওলানা মিনহাজুল ইসলামসহ মিরপুর জোনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ