রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে দগ্ধ হয়েছে পাঁচ শিক্ষার্থী। তাদের মধ্যে চারজনের শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া মাহেলা খাতুন মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শিক্ষার্থীরা হলো—লামিয়া (১২), আসিয়া (৮), সুমাইয়া (১৩), জিকরি (১২) ও আতিয়া (১২)।

স্থানীয়রা জানান, বিকেলে কয়েকজন শিক্ষার্থী মাদরাসার চারতলা ভবনের ছাদে ওঠে। এ সময় তারা খাওয়ার জন্য সঙ্গে আখ নিয়ে যায়। মাদরাসার ছাদের ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের সঞ্চালন লাইন চলে গেছে।

আখ খাওয়ার সময় অসাবধানতাবশত একটি আখ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিকট শব্দে স্পার্ক হয়ে আগুন ধরে যায়। এতে ছাদে থাকা পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়।

পরে মাদরাসার শিক্ষক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক মোরশেদ উল আলম খান জানান, আগুনে দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে চারজনের শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

পরে দগ্ধ পাঁচ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ