শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮


কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

​কুমিল্লা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার আওতাধীন সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের উদ্যোগে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ​ইউনিয়ন সভাপতি মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার আওতাধীন সদর দক্ষিণ উপজেলার নবনির্বাচিত সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার সেক্রেটারি ডাক্তার আতিকুর রহমান সবুজ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, "মেধাবী শিক্ষার্থীদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো জাতির ভবিষ্যতের জন্য একটি বড় প্রাপ্তি। নৈতিকতা ও দেশপ্রেমের সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীদের আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দিতে হবে।"

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ