বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৪ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮


ভারী বৃষ্টিপাতে ৪ বিভাগে বন্যার আশঙ্কা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ভারি বর্ষণের কারণে আগামী কয়েক দিনের মধ্যে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের নিম্নাঞ্চলে বন্যা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (৮ জুলাই) এ তথ্য তুলে ধরে সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হয়েছে। ফলে, আগামী তিন দিনও চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের উজানে (ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ) ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

এর পরবর্তী দুই দিন মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

এরই মধ্যে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বান্দরবানে সাঙ্গু ও লামায় মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার সকাল ৯টায় বান্দরবান পয়েন্টে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে পানি বেড়েছে ৩৪৮ সেন্টিমিটার।

অপরদিকে লামা পয়েন্টে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে পানি বেড়েছে ১৭৩ সেন্টিমিটার।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ