বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার ১৮ হাজার আবেদন এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই দুই দেশের স্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রত্যাশা ত্রিবেদীর আকাবার অঙ্গীকার—নতুন আশার আলো মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ

মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের।

বুধবার (২ সেপ্টেম্বর) এসব তথ্য জানান হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পার্সন ডা. মো. সেলিম উদ্দিন।

মৃত দুজনের মধ্যে একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী এলাকার আব্দুল ছাত্তারের ছেলে কুদ্দুছ (৩৫)। অন্যজন ময়মনসিংহ সদর এলাকার আব্দুল বারেকের ছেলে সাজ্জাত হোসেন (৪০)। 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩১ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১১১ জন। এর মধ্যে ৬৯ জন পুরুষ, ২৭ জন নারী ও ১৫ জন শিশু।

চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ