সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮


টাঙ্গাইলে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র কুরআনের বিশুদ্ধ শিক্ষা বিস্তার এবং নূরানী শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতা উন্নয়নের লক্ষ্যে নূরানী তালিমুল কুরআন বাংলাদেশের উদ্যোগে টাঙ্গাইলে ষান্মাসিক জোড় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) টাঙ্গাইল ধুলেরচর জামিয়া ইসলামিয়া এতিমখানা মাদরাসায় এ জোড় অনুষ্ঠিত হয়।  এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বোর্ডের টাঙ্গাইল জেলা সভাপতি ও ধুলেরচর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল আজিজ এবং সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ নুরানী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর সিদ্দিক এবং ধুলেরচর মাদরাসার নায়েবে মুহতামিমসহ অন্যান্য উলামায়ে কেরাম।  

আলোচনা পর্বে বক্তারা কুরআনুল কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত ও শিক্ষাদানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি, শিক্ষার মানোন্নয়ন এবং শৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় আরবি হরফের সঠিক উচ্চারণ, মাখরাজ, মদ ও গুন্নাহ বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয়। অংশগ্রহণকারী শিক্ষকদের নিয়ে কুরআনের বিভিন্ন আয়াত ও সূরা মশক করানো হয়।

নূরানী তালিমুল কুরআন বোর্ড সূত্রে জানা গেছে, জুন-জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যেই এ ধরনের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে ঝিনাইদহ, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর ও ভোলাসহ বিভিন্ন জেলায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন, আদর্শ ও সচেতন সমাজ গঠনে কুরআন শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই নূরানী তালিমুল কুরআন বোর্ড দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার গুণগত উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ