শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা ছিল কেবল সরকার পরিবর্তন নয়; বরং স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার স্থায়ী অবসান এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার। তিনি বলেন, সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ে উৎসর্গিত জীবন ও রক্তের সঙ্গে গাদ্দারি করা হবে।

বুধবার (১ জুলাই) রাতে বরিশালের চরমোনাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ নতুন সচিব পর্ষদের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে প্রচলিত রাজনৈতিক দলের বাইরে থাকা ছাত্র-জনতা স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, গুলির সামনে বুক পেতে দিয়েছে এবং জীবন উৎসর্গ করেছে। তাই জুলাইকে শুধুমাত্র ক্ষমতার পালাবদল বা সরকার পরিবর্তনের আন্দোলন হিসেবে দেখার সুযোগ নেই। এটি ছিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণবিদ্রোহ এবং সেই ব্যবস্থার চিরস্থায়ী বিলোপের আন্দোলন।

তিনি বলেন, বাংলাদেশে আইনের বিভিন্ন সুযোগ-সুবিধাকে ব্যবহার করেই অতীতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল সেই আইনি সুযোগগুলোর অবসান ঘটানো। কিন্তু দুঃখজনকভাবে জুলাইয়ের রক্তের পথ ধরে গঠিত বর্তমান সংসদে প্রয়োজনীয় সংস্কার নিয়ে কার্যকর আলোচনা দেখা যাচ্ছে না। লোক দেখানো আনুষ্ঠানিকতায় জুলাই স্মরণ না করে, এর প্রকৃত চেতনা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

বিচার প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমীর বলেন, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে অনুতাপের কোনো লক্ষণ নেই; বরং তাদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ মনোভাব এখনো বিদ্যমান। তাই এদের ভূমিকা কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। ফ্যাসিবাদের সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।

তিনি অভিযোগ করেন, বিচার কার্যক্রমে এক ধরনের স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে সরকারের উদ্যোগ আরও দৃশ্যমান ও কার্যকর করার আহ্বান জানান তিনি।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম এবং শেখ ফজলুল করীম মারুফ উপস্থিত ছিলেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ