সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির আলোচনা সামনে রেখে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকাল ৪টায় ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক সাইফ বিন জামাল। সভা সঞ্চালনা করেন শাখার সদস্য সচিব সাব্বির বিন জুয়েল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুইনুল ইসলাম।
সূত্রে জানা যায়, মতবিনিময় সভায় ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করণ, ইউনিট পর্যায়ে সংগঠন সম্প্রসারণ, কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের চলমান কার্যক্রমকে বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ছাত্র জমিয়তের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকল নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুগ্ম আহ্বায়ক জোবায়ের বিন আরিফ , শাহিদ আদনান, সদস্য কবির আহমদ মুঈদ্দিন,ইমরান, ইসমাইল,শাহদাত,ওমর ফারুক আশিকুল্লাহ প্রমূখ ।
জেডএম/
