জামালপুর প্রতিনিধি
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় জামালপুরের আল জামিয়াতুল হাবীবিয়া কওমি মাদরাসায় অনুষ্ঠিত বৈঠকে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী কেন্দ্রীয় আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মুহিববুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইবনে হাফিজ্জী, কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আমীর ইবনে আহমদ এবং কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শরীফুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে মুফতি শামছুদ্দীন কাসেমীকে সভাপতি, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা ফরিদ উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে জামালপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। মুফতি শামছুদ্দীন কাসেমী জামিয়া হুসাইনীয়া আরাবিয়া মেলান্দহের মুহতামিম এবং হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খান দারুল উলুম শাহবাজপুরের মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন।
আয়োজকরা জানান, জেলার বিভিন্ন থানা ও পৌরসভা থেকে প্রায় দুই শতাধিক দায়িত্বশীল উলামায়ে কেরাম বৈঠকে অংশ নেন। এতে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার এবং জেলার আলেমদের মধ্যে সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে কেন্দ্রীয় সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে তাঁর দোয়ার মাধ্যমে বৈঠকের সমাপ্তি হয়।
আইও/