শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮


সরকার মুজিববাদের দিকে এগোচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বিএনপি সরকার প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জননেত্রী খালেদা জিয়ার রাজনীতি ভুলে মুজিববাদের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণ দেশ সংস্কারের পক্ষে ৭৫ পার্সেন্ট ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সে সংস্কার বাস্তবায়ন করছেন। 

শুক্রবার (১৯ জুন) সকালে বাগেরহাট সফরকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমরা এই সংস্কারের জন্য মাঠে নেমেছি। আমরা সংস্কার বাস্তবায়ন করবো। বিএনপি সরকার যদি এই ৭৫ পার্সেন্ট মানুষের সঙ্গে বেইমানি করে তাহলে এই সরকারের পতন হতেও বেশি সময় লাগবে না।’

নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের প্রতি অভিযোগ করে বলেন, ‘ভারত থেকে যে পুশইনের ষড়যন্ত্র চালাচ্ছে, সেটি সংসদে উত্থাপন করা হয়নি। ভারতের সঙ্গে রয়েসয়ে কথা বলে সরকার। সরকার জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে রাজনীতি ছিল সার্বভৌমত্ব রাজনীতি, সেটার বিরুদ্ধে গিয়ে মুজিববাদের রাজনীতির দিকে পা বাড়াচ্ছে।’

তারেক রহমানকে উদ্দেশে তিনি বলেন, ‘মুজিববাদের পথ ছাড়ুন, মুজিববাদের পাহারাদার হওয়া বন্ধ করুন। ভারতীয় আধিপত্যের কাছে মাথানত করবেন না, বাংলাদেশের পক্ষে দাঁড়ান। শেখ হাসিনার বিচার করুন ও সার্বভৌমত্ব রক্ষা করুন।’

এনসিপি নেতা বলেন, ‘বাগেরহাট সুন্দর জায়গা, কিন্তু উন্নয়ন খুবই নাজুক অবস্থায় রয়েছে। এখানে শিক্ষা ও চিকিৎসার অবস্থা খুবই খারাপ। তিনি বলেন, বাগেরহাটে একটি শেখ পরিবারের রাজত্ব ছিল, শেখের নাম বিক্রি করেছে কিন্তু উন্নয়নের কোনও ছিটেফোঁটাও হয়নি। বাগেরহাটবাসীকে অভিনন্দন আপনারা শেখ সন্ত্রাসীদের থেকে বাগেরহাটকে উদ্ধার করেছেন।’

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ