মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়ে সিলেট জেলা সদরে বিক্ষোভ-মিছিল করেছে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেয় ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি শাহরিয়ার আলম সামাদ। এসময় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরীর নবাব রোড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবাব রোড এলাকায় অল্প সময়ের জন্য অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে।

মিছিলটি পুলিশের গাড়ির পাশ দিয়ে স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে চলে যায়। পুলিশের দাবি, মিছিলটিতে মানুষের সংখ্যা বেশি হওয়ায় পুলিশ তারা বাধা দেয়নি। মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ