সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘সীরাতকেন্দ্র’-এর উদ্যোগে ‘উন্মুক্ত চিন্তার আসর আলাপন পর্ব-২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে— ‘মুমিনের জীবনে হিজরি বর্ষ ও আশুরার ঐতিহাসিক গুরুত্ব’।

আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টায় ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি স্কলার ও শিক্ষক হাফেজ মাওলানা ড. ওমর ফারুক এবং ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুয়াজ আহমাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সীরাতকেন্দ্রের কো-চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহাম্মাদ ইবনে হাফেজ্জী। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সংগঠক ও আলোচক মুফতি শরীফুর রহমান।

আয়োজকরা জানান, হিজরি বর্ষের তাৎপর্য, আশুরার শিক্ষা ও মুসলিম জীবনে এর প্রভাব নিয়ে একটি প্রাণবন্ত ও জ্ঞানগর্ভ আলোচনা অনুষ্ঠিত হবে। তারা ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী, গবেষকসহ সর্বস্তরের মানুষকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা সভাকে সফল করার আহ্বান জানিয়েছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ