শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, ঘটনার পর আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে প্রতিষ্ঠানটির দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতালের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করে বলেন, আদ্-দ্বীনের জবাবে প্রয়োজনীয় তথ্যের পরিবর্তে বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয় উল্লেখ করা হয়েছে, যা সরকারের কাছে গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে আদ্-দ্বীন হাসপাতালের নবজাতক ইউনিটে চিকিৎসাধীন ছয় শিশু মারা যায়। ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

এ ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না—এ মর্মে প্রতিষ্ঠানের মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব দিতে তাকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। প্রাপ্ত জবাব পর্যালোচনার পর সরকার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ