শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের পুনঃসিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের পুনঃসিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিম শাখা।

বুধবার (১০ জুন) রাতে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুহাম্মাদ আদনান রাফি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মদ দিদারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা কিছুদিন আগে দেখেছি, বর্তমান সরকার ধর্ষণের শিকার শিশু রামিসার পরিবারের কাছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। কিন্তু এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য ও গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের মাধ্যমে কোমলমতি শিশু ও ভবিষ্যৎ প্রজন্মকে অশ্লীলতা ও অনৈতিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, অনতিবিলম্বে এই নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে আরও গুরুত্ব দিতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ওমর মাতুব্বর এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক আহমদ মুরসালিন।

এ সময় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিম ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ, দায়িত্বশীল এবং সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ