বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭


বজ্রপাতে কৃষক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঝিনাইদহে বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চটকাবাড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বুধবার (১০ জুন) বিকেলে হরিণাকুন্ডু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পোলতাডাঙ্গা গ্রামের মাঠে পান বরজে কাজ করার সময় এ ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই কৃষক মাঠে কৃষিকাজ করছিলেন। ওই সময় আকস্মিক বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ওই গ্রামের আলমগীর হোসেন আনান, পোলদাডাঙ্গা গ্রামের মাঠে একটি পান বরজে কাজ করছিল আজিজুল। বিকালে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়।

হরিনাকুন্ড থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ