বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম নড়াইল জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী 

ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চবি প্রতিনিধি

ভারতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে ‘ভারতীয় ছাত্র আন্দোলনকারীদের প্রতি আমাদের সংহতি’ লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় চবিয়ান পাঠচক্রের সভাপতি আজিজুর রহমান আব্দুল্লাহর সভাপতিত্বে শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, ‘উপমহাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে বসন্ত শুরু হয়েছে। চলমান আন্দোলন তারই একটি ধারাবাহিকতা। আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি তুলে ধরেছে। দমন-পীড়ন পরিহার করে এই দাবিগুলো মেনে নিতে হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালে ভারতীয় শিক্ষার্থীরা আমাদের যৌক্তিক আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। আমরাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তাদের যৌক্তিক আন্দোলনে পূর্ণ সংহতি এবং আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আখতার হোসাইন দোলন, ভয়েস অব স্টুডেন্টের সভাপতি আশিক আর রহমান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরাফাত আল রিয়াদ, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী উলফাতুর রাকিব, বাংলা বিভাগের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম ও ফিশারিজ বিভাগের শিক্ষার্থী আরজিনা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ