বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান জর্ডানের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার দাবি ইরানের

আগুন লেগে অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহে আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ঈদ যাত্রার প্রথম দিনেই ইঞ্জিন বিকলের ঘটনা ট্রেনটিতে ভ্রমণকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

রোববার (২৪ মে) দুপুর পৌনে তিনটার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আগুনের ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়ানোর পর হাঠাৎ ইঞ্জিনে আগুন লেগে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছিল। পরে চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের চেষ্টায় দ্রুতই নিয়ন্ত্রণে নিয়ে আসলেও ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বিকল হয়ে যাওয়া ইঞ্জিন পরিবর্তন করে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, এতে স্টেশনের একটি লাইন ব্লক হয়ে গেলেও অন্য লাইন দিয়ে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রাখা হয়েছে।

জেডএম/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ