শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭


পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম মো. আরাফাত (১৩)। সে  রাজশাহীর চারঘাট উপজেলার বানেশ্বর কারিগরপাড়া গ্রামের ইমন আলীর ছেলে। কাদিরগঞ্জ এলাকার রওজাতুম সালেহীন হাফেজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

শনিবার (২৩ মে) দুপুরে নগরের কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরাফাত নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে মাদরাসা কর্তৃপক্ষের সন্দেহ হয় যে সে গোসল করতে নেমে পুকুরে ডুবে যেতে পারে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের তলদেশে তল্লাশির পর তাকে খুঁজে পায়। 

পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন। তবে এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ