কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূলতায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। সরকারি দায়িত্বের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও কৃষকদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।
সম্প্রতি অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক। শিলাবৃষ্টি ও অকাল বন্যায় যেসব কৃষকের স্বপ্নের ফসল নষ্ট হয়েছে, তিনি তাদের বাড়ি বাড়ি গিয়ে সরাসরি কথা বলেন। এ সময় হাওরের প্রান্তিক কৃষকরা তাদের হাড়ভাঙা খাটুনির ফসল হারানোর মর্মন্তুদ বিবরণ তুলে ধরলে তিনি গভীর সমবেদনà¦