বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

হামে আক্রান্তদের ৭৪ শতাংশই টিকাবিহীন শিশু: স্বাস্থ্য অধিদফতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশে হামে আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই রোগটির টিকা নেয়নি এবং ১৪ শতাংশ এক ডোজ টিকা নিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভা কক্ষে হাম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

অধ্যাপক বলেন, দেশে হামে আক্রান্ত শিশুদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে ৭৪ শতাংশই কোনও টিকা গ্রহণ করেনি। এছাড়া ১৪ শতাংশ শিশু টিকার মাত্র একটি ডোজ পেয়েছিল। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো শিশুকেই টিকার বাইরে রাখা হবে না।

তিনি বলেন, দেশে বর্তমানে হামের সংক্রমণের যে সর্বোচ্চ পর্যায় চলছে, তা দ্রুতই কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যে ৩০টি উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে টিকাদান কার্যক্রম চালানো হয়েছিল, সেখানে সংক্রমণ ইতোমধ্যে কমতে শুরু করেছে।

হামে আক্রান্তদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে না নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সব হাসপাতালে পৃথক চিকিৎসা ব্যবস্থা চালু আছে, তাই স্থানান্তরের প্রয়োজন নেই।

আগামী মাসের প্রথম সপ্তাহে নিয়মিত টিকাদান কর্মসূচির জন্য নতুন টিকা দেশে আসবে বলেও তিনি জানান। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি বিষয়ে ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ