বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

৩ দিন পর নিখোঁজ পাউবো কর্মীর লাশ উদ্ধার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহের ফুলপুরে কংস নদীতে পানির গভীরতা পরিমাপ করতে গিয়ে নিখোঁজ হওয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মী আব্দুল হালিমের (৫৮) মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ফুলপুর ইউনিয়নের ঠাকুরবাহাই গ্রামের কংস নদীতে তার মরদেহ ভেসে ওঠে। তিনি গত সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন।

নিহত আব্দুল হালিম ফুলপুর উপজেলার ঠাকুরবাহাই গ্রামের বাসিন্দা এবং আব্দুল মজিদের ছেলে। তিনি পাউবোতে মাস্টাররোলে ডেপথ রিডার হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের কংস নদীতে পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ হন আব্দুল হালিম। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান শুরু করে। সোমবার সকাল থেকে মঙ্গলবার এবং বুধবার দুপুর পর্যন্ত টানা অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নিখোঁজস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে জাহাঙ্গীরের ডোবা নামক স্থানে তার মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মরদেহটি ভেসে ওঠে। স্থানীয়দের খবরের ভিত্তিতে তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ