বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

একই দিনে রোজা ও ঈদ নিয়ে বিভ্রান্তি নিরসনে জাতীয় সেমিনার ৯ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইমরান ওবাইদ, সাব-এডিটর

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরয়ী বিশ্লেষণ’ শীর্ষক জাতীয় সেমিনার ২০২৬। আগামী ৯ মে ২০২৬, শনিবার, ঢাকার রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-তে সকাল ৯টা থেকে পৌনে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সেমিনারটি। 

সেমিনারে নির্ধারিত বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। 

জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার মুহতামিম মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে দলিলভিত্তিক আলোচনা পেশ করবেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। 

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন এবং বিভ্রান্তি থেকে নিজেকে ও জাতিকে হেফাজত করার লক্ষ্যে উক্ত সেমিনারে সর্বস্তরের মানুষ সবান্ধব আমন্ত্রিত।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ