বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

চালু হলো মাওলানা আজহারীর ‘হজ হেল্প ডেস্ক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

এ বছর যারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন, তাদের জন্য বিশেষ পরামর্শ সেবা চালু করেছে জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর প্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’। হজযাত্রীরা যেন সম্পূর্ণ সুন্নাহসম্মত ও ত্রুটিমুক্তভাবে হজ সম্পাদন করতে পারেন, সেই লক্ষ্যে ‘হাসানাহ হজ হেল্প ডেস্ক’ নামে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই উদ্যোগের কথা জানান ড. মিজানুর রহমান আজহারী।

ফেসবুক পোস্টে আজহারী কবুল হজের গুরুত্ব তুলে ধরে বলেন, নবীজি (স.) বলেছেন- ‘মাবরুর হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়।’ (সহিহ মুসলিম: ১৩৪৯) তিনি আরও উল্লেখ করেন, হজ তখনই ‘মাবরুর’ বা কবুল হিসেবে গণ্য হবে, যখন তা সঠিকভাবে সুন্নাহসম্মত পদ্ধতিতে আদায় করা হবে। হজযাত্রীদের হজ যেন সামান্য কোনো অসঙ্গতির কারণে ত্রুটিযুক্ত না হয়, সেই লক্ষ্যেই হাসানাহ ফাউন্ডেশন এই সেবা নিয়ে এসেছে।

হজ সংক্রান্ত যেকোনো শরঈ জিজ্ঞাসার সঠিক ও সুন্নাহসম্মত সমাধান পেতে হজযাত্রীরা নিম্নোক্ত মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারবেন-

ফোন / হোয়াটসঅ্যাপ: 01336684030

ইমেইল: info@hasanahfoundation.com

এছাড়াও হাসানাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্স এবং নিয়মিত আয়োজিত ফেসবুক লাইভ সেশনে সরাসরি কমেন্ট বা ফোনকলের মাধ্যমেও প্রশ্ন করার সুযোগ থাকবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিজ্ঞ আলেম ও গবেষকদের সমন্বয়ে গঠিত একটি দক্ষ প্যানেল এই হেল্প ডেস্ক পরিচালনা করছে। তারা হজযাত্রীদের তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য শরঈ সমাধান প্রদান করবেন যাতে হাজিরা নিশ্চিন্তে ইবাদত সম্পন্ন করতে পারেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ