বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো টেকসই সমাধান প্রতিষ্ঠা সম্ভব নয়’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সাথে দলটির নির্বাচিত সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টায় রাজধানীর মোহাম্মদপুরস্থ আমিরে মজলিসের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা সাইদ উদ্দিন আহমদ হানজালা।

বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও বর্তমান করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আমিরে মজলিস আল্লামা মামুনুল হক বলেন, গণভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। এই রায়ের প্রতি শ্রদ্ধা জানানো এবং তা দ্রুত বাস্তবায়ন করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকল মহলের নৈতিক দায়িত্ব। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো টেকসই সমাধান প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সবসময়ই জনগণের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। গত ২৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশের প্রতিটি জেলায় নাগরিক সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। এই সমাবেশগুলোর মাধ্যমে জনগণের ঐক্যবদ্ধ কণ্ঠ আরও জোরালোভাবে প্রতিফলিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ উপায়ে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে এবং জনগণের কাছে দলের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। সকল ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

বৈঠকে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, ঐক্যবদ্ধ জনমতের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন সম্ভব হবে এবং দেশের অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ