বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

অতীতে রাজনৈতিক ফায়দার জন্য জঙ্গি শব্দটি ব্যবহার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বর্তমানে দেশে জঙ্গিবাদের কোনো বাস্তব পরিস্থিতি নেই। অতীতে একটি নির্দিষ্ট সময়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য শব্দটি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে বর্তমান কালচারে এমন শব্দ (জঙ্গি) নাই। আগে রাজনৈতিক হাতিয়ার হিসেবে জঙ্গি শব্দটা ব্যবহার করা হতো। ফ্যাসিবাদী আমলে এ শব্দের নানা ব্যবহার চলতো। কিছু উগ্রবাদী মানুষ সবখানেই থাকে, তবে ওই শব্দটা এখন আর নাই। আমরা ওটা আর বলতে চাই না।

মন্ত্রী বলেন, আমি ওই শব্দকে এখন আর স্বীকৃতি দেই না। আমাদের দেশে বর্তমানে এ ধরনের কোনো তৎপরতা নেই। পৃথিবীর সব দেশেই কিছু চরমপন্থি বা র‍্যাডিক্যাল গ্রুপ থাকতে পারে, তবে সেটাকে জঙ্গিবাদ বলা যাবে না। সব বাহিনীতেই নিজস্ব ইন্টেলিজেন্স বা গোয়েন্দা শাখা রয়েছে উল্লেখ করে তিনি জানান, কেউ যদি কোনো ধরনের উগ্রবাদী কার্যক্রম করার চেষ্টা করে, তবে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

এ সময় পুলিশ সদর দফতর থেকে নিরাপত্তা জোরদার সংক্রান্ত কোনো চিঠির বিষয়ে তিনি অবগত নন বলে জানান। তবে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের সময় স্বাভাবিক নিয়মেই নিরাপত্তা জোরদার করা হয় বলে মন্তব্য করেন মন্ত্রী।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ