বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

আবারও ‍উর্ধ্বগতি তেলের দামে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় দফা ভেস্তে যাওয়াকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে।

গতকাল রোববার বৈশ্বিক তেলের মূল্য নির্ধারণের প্রধান সূচক ব্রেন্ট ক্রুড ২ শতাংশের বেশি বেড়েছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় এর দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৭.৩৫ ডলার। যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি।

আলজাজিরার সোমবারের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এবং যুদ্ধ পরিস্থিতি তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে দামে।

তবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও এশিয়ার শেয়ারবাজারগুলো ইতিবাচক সূচনা করেছে। নিকেই ২২৫ সূচক টোকিওতে সকালের লেনদেনে প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা আপাতত যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তাকে উপেক্ষা করে অর্থনৈতিক কার্যক্রমের ধারাবাহিকতার ওপর আস্থা রাখছেন। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় ভবিষ্যতে বাজারে নতুন অস্থিরতা দেখা দিতে পারে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ