বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

আল ওয়াসি হজ গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ ও ওমরার সেবায় নিয়োজিত বিশ্বস্ত প্রতিষ্ঠান আল ওয়াসি হজ গ্রুপ এবারও তাদের কাফেলার হজযাত্রীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করে। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টরিতে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে শতাধিক হজযাত্রীর উপস্থিতিতে হাতে-কলমে হজ প্রশিক্ষণ দেন অভিজ্ঞ মুয়াল্লিমরা।

আল ওয়াসি হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা আব্দুল গাফফার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসাইন রাজী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দীন মাওলানা জোবায়ের আহমদ ও মাওলানা জুনাইদ গোলজার। প্রধান হজ প্রশিক্ষক ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও হজ প্রশিক্ষক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী। এছাড়াও আল ওয়াসির নির্ধারিত মুয়াল্লিমরা হজের বিভিন্ন বিষয় হাতে-কলমে প্রশিক্ষণ দেন। 

প্রশিক্ষণে বক্তারা বলেন, হজ আল্লাহর নৈকট্য লাভের ইবাদত। শুধু টাকা হলেই হজে যাওয়া যায় না। এর জন্য আল্লাহর তাওফিকের প্রয়োজন পড়ে। হজের সফর কষ্টের সফর। আল্লাহকে পাওয়ার জন্য সেই কষ্ট অম্লান বদনে মেনে নিতে হবে। প্রতিটি আমল গুরুত্বের সঙ্গে পালন করতে হবে। কোনো ধরনের আলসেমি বা ঢিলেঢালা ভাব যেন না আসে। নিজেদের কোনো ত্রুটি-বিচ্যুতির কারণে যেন হজের মতো মহান ইবাদত ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

আল ওয়াসি হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা আব্দুল গাফফার খান জানান, তার কাফেলা থেকে এবার প্রায় দেড়শ হজযাত্রী যাচ্ছেন। তাদের একটি অংশ ইতোমধ্যে চলে গেছে, বাকিরাও যথাসময়ে যাবেন। এবার হজের সার্বিক ব্যবস্থাপনা ভালো। হাজিরা এবার নির্বিঘ্নে হজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ