শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ফেইসবুকে ফটোকার্ড পোস্ট ও ‘তীর্যক মন্তব্য’ লেখার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক কলেজছাত্র আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে তাকে আটক করা হয় বলে জানান দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।

তিনি বলেন, “আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”

আটক নিশাদ ইসলাম (২০) উপজেলার সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।

পুলিশ জানায়, নিশাদ ইসলাম তার ফেইসবুক আইডি থেকে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের একটি ফটোকার্ড পোস্ট করেন। ওই পোস্টে তিনি ‘তীর্যক মন্তব্য’ও যুক্ত করেন।

পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি তা মুছে ফেলেন।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেবিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীর শাস্তি দাবি করেন।

আটক যুবকের একাধিক ফেইসবুক আইডি রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শনিবার সকালে সদর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় মামলা করেছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ