শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

সব শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি আলেমদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষার জন্য আলেমদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন আয়োজিত এক মানববন্ধনে নেতারা এই দাবি জানান।

বক্তারা বলেন, স্কুলে নাচ-গানের শিক্ষক নিয়োগের প্রস্তাবনা বাতিল করে দ্রুত ধর্মীয় ও নৈতিক শিক্ষার জন্য যোগ্য আলেমদের নিয়োগ দেওয়া প্রয়োজন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। এতে বক্তব্য দেন দলের নায়েবে আমির মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী ও মুফতী আখতারুজ্জামান আশরাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, দেশের অধিকাংশ প্রাথমিক শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও অনেকেই কোরআন তিলাওয়াত বা নামাজ আদায়ের সঠিক নিয়ম জানে না। ধর্মীয় শিক্ষার অভাবে শিশুদের মধ্যে নৈতিক অবক্ষয় ও শৃঙ্খলার অভাব তৈরি হচ্ছে বলে তারা দাবি করেন।

তারা আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করা। সে বিবেচনায় মুসলিম শিক্ষার্থীদের জন্য কোরআন শিক্ষা ও মৌলিক ধর্মীয় জ্ঞান প্রদান করা জরুরি। একই সঙ্গে তারা নাচ-গানের শিক্ষাকে বাধ্যতামূলক করার যেকোনো উদ্যোগের বিরোধিতা করেন।

মানববন্ধন থেকে নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত আলেমদের মাধ্যমে কোরআন শিক্ষা, প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল ও নৈতিক শিক্ষার ব্যবস্থা দ্রুত চালু করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ