শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

হাদিসের দরসে ফিরলেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. আ ফ ম খালিদ হোসেন। প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে তিনি আবারও পুরনো দায়িত্বে ফিরেছেন। তিনি বর্তমানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ায় (জিরি মাদরাসা) নিয়মিত হাদিসের দরস দিচ্ছেন।

বর্তমানে তিনি সপ্তাহে দুই দিন তিরমিজি শরিফ ও দারুল উলুম দেওবন্দ সংশ্লিষ্ট বিষয়সমূহ পড়াচ্ছেন। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত তার পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা খুবাইব বিন তৈয়ব জানান, ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানে মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি দায়িত্বের কারণে কিছু সময় বিরতি থাকলেও পুনরায় ফিরে আসায় প্রতিষ্ঠানটি গর্বিত।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, শিক্ষকতাই তার মূল পরিচয়। জীবনের এই পর্যায়ে আবারও শিক্ষার্থীদের মাঝে ফিরে এসে তিনি আত্মিক প্রশান্তি অনুভব করছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ