বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রানা প্লাজা মামলার দ্রুত নিষ্পত্তিতে তদারকি কমিটি গঠনের দাবি শ্রমিক নেতাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলা দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির জন্য একটি সম্মিলিত তদারকি কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। তাদের মতে, দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া ঝুলে থাকায় ভুক্তভোগী শ্রমিক ও স্বজনদের ন্যায়বিচার প্রাপ্তি বিলম্বিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রানা প্লাজা ধসের ১৩ বছর: পোশাক শিল্পে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বর্তমান অবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। সভাটির আয়োজন করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

বক্তারা বলেন, রানা প্লাজার মতো ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে শুধু বিচারই যথেষ্ট নয়, শিল্পখাতে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তারা শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে আরো জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ওয়ার্কার্স রিসোর্স সেন্টারের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের কোনোভাবেই অবমূল্যায়নের সুযোগ নেই। এ ঘটনায় প্রায় ১ হাজার ১৩৭ জন শ্রমিক নিহত হন এবং আড়াই হাজারের বেশি শ্রমিক স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্ঘটনায় বারবার শ্রমিকরাই প্রাণ হারান, কিন্তু মালিকদের জবাবদিহি নিশ্চিত হয় না।

তিনি আরও বলেন, মামলার দ্রুত নিষ্পত্তির স্বার্থে একটি যৌথ তদারকি কমিটি গঠন অত্যন্ত প্রয়োজন।

আইবিসির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে কর্মস্থলে গিয়ে আর কোনো শ্রমিক প্রাণ না হারায়।

এ সময় ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক এবং আইবিসির নারী বিষয়ক সম্পাদক চায়না রহমান রানা প্লাজার মালিকসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

আইবিসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ