জ্বালানি সংকটের প্রেক্ষাপকে তেলের পাম্পগুলোতে যে দীর্ঘ সারি লাগছে এবং ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় হচ্ছে এর একটি সমাধান দিয়েছেন বিশিষ্ট ইসলামি স্কলার ও অর্থনীতিবিদ ড. মাওলানা ইউসুফ সুলতান।
বুধবার (২২ এপ্রিল) নিজের ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এই সমাধান দেন। তার দেওয়া সমাধানটি নিচে হুবহু তুলে ধরা হলো-
বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রভাবে অনেক দেশেই জ্বালানি তেলের সংকট চলছে। উন্নত ও উন্নয়নশীল সব দেশই বিভিন্নভাবে এই সংকট মোকাবিলার চেষ্টা করছে। আমাদের দেশেও নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ, মূল্য সমন্বয়সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে বাস্তবে দেখা যাচ্ছে, পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ সারি, আশপাশের সড়কে তীব্র যানজট, আর মানুষের মূল্যবান কর্মঘণ্টার অপচয়। রেশনিংয়ের à
