চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ দেশের শিক্ষাঙ্গনে চলমান সহিংস রাজনীতির উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এই কথা বলেন।
ছাত্র আন্দোলনের শীর্ষ দুই নেতা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চার কেন্দ্র হলেও বর্তমানে তা সহিংসতা ও ক্ষমতার দ্বন্দ্বের ময়দানে পরিণত হচ্ছে, যা জাতির ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।
তারা আরও বলেন, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখার কথা থাকলেও কিছু গোষ্ঠীর সন্ত্র
