শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য শায়খ আহমাদুল্লাহর বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সারাদেশে শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তা দেন।

শায়খ আহমাদুল্লাহ তাঁর বার্তায় পরীক্ষাকে কেবল মেধা যাচাইয়ের মাপকাঠি হিসেবে নয়, বরং ধৈর্য ও নৈতিকতা প্রমাণের একটি অনন্য ক্ষেত্র হিসেবে অভিহিত করেছেন।

তিনি লেখেন, ‘পরীক্ষার খাতা কেবল মেধা যাচাইয়ের মাধ্যম নয়, বরং নিজের সততা ও ধৈর্য প্রমাণেরও একটি ক্ষেত্র। ফলাফল যা-ই হোক, আল্লাহর ওপর অটুট বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘ক্লাসের পরীক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ হলো জীবনের আসল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এর জন্য দরকার একটি সৎ হৃদয় আর আল্লাহভীতি।’

অন্যদিকে বিশিষ্ট ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান। তিনি লেখেন, ‘এসএসসি, দাখিল ও সমমান সকল পরীক্ষার্থীর জন্য রইলো অফুরান দোয়া ও শুভকামনা।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ