শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

ভুয়া নিয়োগপত্র থেকে সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নিয়োগপত্র ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টার বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের ভুয়া নিয়োগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এসব নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। এর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পৃক্ততা নেই।

ফাউন্ডেশনটি জানিয়েছে, একটি প্রতারক চক্র ভুয়া নিয়োগপত্র দেখিয়ে চাকরির প্রলোভন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত নিয়োগ কমিটির মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এর বাইরে অন্য কোনো উপায়ে নিয়োগের সুযোগ নেই।

এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ