বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

মাদানী মজলিস বাংলাদেশের জাকাত বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। আর এই দায়িত্ববোধ থেকেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে 'মাদানী মজলিস বাংলাদেশ'। সংগঠনটি সম্প্রতি এতিম, বিধবা ও অসহায় মানুষের মাঝে জাকাতের অর্থ বিতরণ করেছে।

দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়। মুন্সিগঞ্জ, কুমিল্লা এবং উত্তরবঙ্গের রাজশাহী জেলায় পর্যায়ক্রমে এই জাকাত বিতরণ কর্মসূচি বাস্তবায়িত হয়। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত বহু হতদরিদ্র পরিবার এ কর্মসূচির মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে।

এই উদ্যোগের পেছনে রয়েছে সংগঠনের সভাপতি শায়খ মুফতী হাফীজুদ্দীনের প্রেরণা ও দিকনির্দেশনা। তাঁর অনুপ্রেরণায় 'মাদানী মজলিস বাংলাদেশ' এর কর্মীবৃন্দ নিজেদের সম্পদের জাকাত সংগঠনের কাছে আমানত হিসেবে জমা দেন।

'মাদানী মজলিস বাংলাদেশ' অত্যন্ত সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে প্রকৃত জাকাতপ্রাপ্যদের তালিকা প্রণয়ন করে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত করা হয়, যেন জাকাতের প্রতিটি টাকা সত্যিকার অর্থেই হকদারদের হাতে পৌঁছে। ফলে, বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকে, যা একটি আদর্শ সমাজকল্যাণমূলক কার্যক্রমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ