শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা

২১৫ লিটার অকটেন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুত এবং অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২১৫ লিটার অকটেন জব্দ করার পাশাপাশি তিন ব্যক্তিকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) রাত ৯টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জেলা এনএসআই কুমিল্লা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে আদর্শ সদর উপজেলা প্রশাসন এই ঝটিকা অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার। ভ্রাম্যমাণ আদালত বালুতুপা এলাকার লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান মেসার্স শফিক এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে মালিক মো. শফিকের গুদাম থেকে লুকিয়ে রাখা ২১৫ লিটার অবৈধ অকটেন জব্দ করে।