আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক বিরোধী মত ও ধর্মীয় পরিচয়ের কারণে গুম হওয়া ব্যক্তিদের সঙ্গে হওয়া অবিচার তদন্তে গঠিত গুম কমিশনের সুপারিশ যা গুম অধ্যাদেশ নামে পরিচিত। সেই গুম অধ্যাদেশ সংসদে বাতিলে প্রতিবাদ এবং মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী ও আইনুল হক কাসেমীর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন নামের একটি সংগঠন।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত হয় এই বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে কর্ণেল ফেরদৌস আলী বলেন, গণঅভ্যুত্থানে শুধু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নয়; সাধারণ জনতাও অংশগ্রহণ করেছে। বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি আশা ছিল নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ে উঠবে এখানে কোনো জুলুম নির্যাতন থাকবে না, ইনসাফের বাংলাদেশ হবে। কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচন হওয়ার পরের দিনই আবার সেই ভারতের কোলে গিয়ে বসল। দেশের স্বার্থে সবাই নির্বাচন মেনে নিয়েছে ভালো কথা, এখন দেশ ভালোভাবে চালান।