বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

সীরাত পাঠ প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সারাদেশের মেডিকেল শিক্ষার্থীদের অংশগ্রহণে সীরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোন। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রভাষক ড. আবুল কালাম আজাদ বাশার। 

মেডিকেল জোন সেক্রেটারি ডা. জুলফিকার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল জোনের সভাপতি ডা. যায়েদ আহমাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ফখরুল ইসলাম বলেন, আধুনিক যুগে সমাজে নব্য আইয়ামে জাহেলিয়াত লক্ষ্য করা যাচ্ছে। একমাত্র রাসূল (সা.)- এর সীরাতই পারে এই পরিস্থিতি থেকে মানবজাতিকে মুক্তি দিতে। তাই সীরাতকে গভীরভাবে অধ্যয়ন করে সেই আলোকে জীবন পরিচালনা করতে হবে।

প্রধান আলোচক ড. আবুল কালাম আজাদ বাশার বলেন, ‘ইসলাম নাকি নারীদের অধিকার দেয়নি। অথচ ইসলামই নারীদের অধিকার দিয়েছে। জাহেলী যুগে নারীদের কোনো অধিকার ছিল না এবং নারীরা ছিলেন অবহেলিত। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে এবং সম্পদের অধিকার দিয়েছে।’

ডা. জায়েদ আহমাদ বলেন, ‘আমরা দীর্ঘ দিন এ-ধরনের অনুষ্ঠান করার সুযোগ পাইনি। এখন আমরা সেটি পাচ্ছি। কঠিন সময় আমরা পার করেছি। পকেটে বই পাওয়ায়ও আমাদেরকে নির্যাতন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেকে প্রত্যেকের যেন নিজ নিজ আদর্শ প্রচার করতে পারে, সেই সুযোগ চাই এবং বজায় থাকবে। কারো কাজে কেউ বাঁধা দিবে না।’

ডা. জুলফিকার আলী বলেন, ‘রাসূল সা. ছিলেন সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী। তার তুলনা হয় না কারো সঙ্গে। রাসুল সা. কে পরিপূর্ণভাবে ভালো না বাসলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারাদেশ থেকে আসা মেডিকেল শিক্ষার্থী ও অভিভাবকরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ