বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর থানা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী।
মিরপুর জোনের তত্ত্বাবধায়ক মুফতি মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরীর সভাপতিত্বে এবং সহ-তত্ত্বাবধায়ক জনাব এইচ এম খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের নির্বাহী সদস্য মাওলান