বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’ জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ

বাদ যোহর নয়াপল্টনে মুসাব্বিরের জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারানো ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ রাজধানীর নয়াপল্টনে নেওয়া হবে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিমের পাঠানো এক বার্তায় তথ্যটি নিশ্চিত করা হয়।

এর আগে গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বাসায় ফেরার সময় কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের একটি গলিতে মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার সিসিটিভি ফুটেজে পুরো হত্যাকাণ্ডের দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসে ছিল দুই দুর্বৃত্ত। মুসাব্বিরকে দেখামাত্র তারা বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে। গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করলে তার হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়। দুর্বৃত্তরা সেই ফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, অন্ধকার গলিতে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা মুসাব্বিরকে দেখেই পেছন থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, আহত আবু সুফিয়ান মাসুদকেও ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ