মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের বহুতল ভবনের আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার কেরানীগঞ্জের আগানগরে অবস্থিত জমেলা টাওয়ার নামের ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ ঘণ্টা পেরিয়ে গেলে ও আগুন নিয়ন্ত্রণে আসনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট। ১২ তলা ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে ফায়ার ফাইটাররা।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর আনুমানিক সকাল ৫টা ৩০ মিনিটে ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ভবনটিতে একটি জুটের গোডাউন ছিল। সেখানে দীর্ঘদিন ধরে পাটজাত পণ্য ও অন্যান্য দাহ্য সামগ্রী মজুত রাখা হতো। এসব মালামাল থাকার কারণে ভবনটির আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। গোডাউনে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় স্থানীয় বাসিন্দারা আগেও উদ্বেগ প্রকাশ করেছিলেন।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া জানান, ভোরের দিকে জামেলা টাওয়ারের নিচতলায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ