রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

 মসজিদের ইমামকে ওমরাহ করতে পাঠাচ্ছেন প্রবাসীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের হাটখোলা মাইতুল মামুর জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম মাওলানা আকরাম হোসাইনকে ওমরাহ পাঠাচ্ছেন হাটখোলা গ্রামের প্রবাসী যুবকরা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাগরিব নামাজের পর এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাওলানা আকরাম হোসাইনকে ওমরাহ হজের টিকিট, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাসেম ভূইয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক কেফায়েতুল ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম, মিরাশানী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমদ হোসাইন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাহার ভূইয়া, মসজিদের শতাধিক মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে অশ্রুসিক্ত কণ্ঠে মাওলানা আকরাম হোসাইন বলেন, পবিত্র মক্কা শরীফে গিয়ে ওমরাহ হজ করার নিয়ত আমার অনেক দিনের, কিন্তু অর্থের অভাবে কখনও যেতে পারিনি। যে বেতà¦