বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কুমিল্লার এতিমখানায় ডাকাতির ঘটনা, ৩ মাসে ১২ গরু লুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় গত ৩ মাসে দুই দফায় ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে ডাকাতরা ১২টি দুধের গরু লুট করে, যার মোট মূল্য ২৫ লাখ টাকা।

সর্বশেষ ঘটনায় শিক্ষক, কেয়ারটেকার ও ছাত্রসহ আটজন আহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) মাদ্রাসায় গিয়ে এই তথ্য জানা যায়।

সরেজমিন গিয়ে জানা যায়, খামারের আয় দিয়ে প্রতিষ্ঠানটি চলতো। দুই দফার ডাকাতি ও খামারের বড় গরু লুট হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ভয় ও আতংক বিরাজ করছে। খামারের এক পাশ খালি পড়ে আছে। বর্তমানে খামারে ১১টি গরু রয়েছে। ডাকাতদলের ব্যবহৃত তুষের বস্তা খামারের সামনে পড়ে আছে, যার মাধ্যমে গরু ভ্যানে তোলা হয়েছিল। এলাকাবাসী গরু উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

মাদ্রাসার শিক্ষক হাফেজ আখতার হোসেন জানান, গত শুক্রবার ভোরে একদল ডাকাত দুইটি পিকআপ গাড়ি নিয়ে এসে অস্ত্রের মুখে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীদের জিম্মি করে। এ সময় শিক্ষকদের মারধর করে তাদের মুঠোফোনগুলো ডাকাতদের কাছে নিয়ে যায়। এরপর তারা মাদ্রাসার পাশ্ববর্তী গরুর খামারে ঢুকে কেয়ারটেকার উৎসব হোসেনকে বেধে একে একে ৫টি গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। এক পর্যায়ে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।

কেয়ারটেকার উৎসব হোসেন জানান, এ গরু খামারের আয়ের অর্থ দিয়ে মাদ্রাসা পরিচালনা করা হয়। এছাড়াও এ মাদ্রাসার খামারে গত তিন মাসে আগে ৭টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, লুট হওয়া গরু উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক ইমরান হোসাইন বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ