সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

ব্যাকুল হৃদয়ের আনন্দ বেদনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মাওলানা উবায়দুর রহমান খান নদভী ||

প্রথম ৩ বছর সান্নিধ্যের ৪০ বছর পর এক অভিভাবক চিন্তাবিদ, ইলমি ফিকরি ইসলাহি দাওয়াতি ও রূহানি মুরব্বির সঙ্গে দেখা। আধা ঘণ্টা অনেক কথা স্মৃতি যাপিত জীবনের বহু গল্পকথা এবং চিন্তা ভাবনা কাজ সম্পর্কে মতবিনিময়। পুরা সময়টি জুড়ে তিনি অধমকে পিতৃসম স্নেহ মায়া মমতার নজরে দেখলেন, বিচ্ছেদের ৪০ বছরের সব দেখা মনে হলো ৪০ মিনিটেই পূর্ণ করলেন। অনেক অনেক দোয়া করলেন।

ইমামে রব্বানী আহমদ ফারুকি সিরহিন্দি, শাহ ওয়ালিউল্লাহ দিহলাওয়ি রহ. এর মতো ইসলাহ দাওয়াত ইলম ও রূহানিয়াতের ধারক, শাইখুল হাদীস হজরত জাকারিয়া কান্ধালভী, নিজ পিতা মাওলানা মুহাম্মদ মনজুর নোমানী, ওসতাদ আল্লামা আবুল হাসান আলী আল হাসানি আন নাদাওয়ি, মাওলানা সিদ্দীক আহমদ বানদাওয়ি, মাওলানা সাঈদ খানসহ বহু সেরা মানুষের মহব্বত ও সান্নিধ্যে ধন্য, পীর ফকির হাফিজ মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রহ এর খলিফা ও মুজায, মহান দাঈ

 মাওলানা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী নদভী। 

সম্পাদক, আল ফোরকান, মহাপরিচালক, ইমামে রব্বানী ও শাহ ওয়ালি উল্লাহ ইনস্টিটিউট, বর্তমান সময়ে মুসলিম উম্মাহর জন্য আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। আল্লাহ তাঁর মাধ্যমে বিশ্বের মানুষকে আরো দীর্ঘ দিন উপকৃত হওয়ার তাওফিক দান করুন। তাঁর ছায়াকে আমাদের মাথার ওপর আরো অনেক দীর্ঘায়িত করুন।

শায়েখ ও মুরশিদ ওসতাদ আল্লামা আবুল হাসান আলী নদভী, মাওলানা মুহাম্মদ মনজুর নোমানী, প্রথম শায়েখ আরেফ বিল্লাহ হাকিম মুহাম্মদ আখতার, আমাদের জন্য আসলাফের জীবন্ত উদাহরন ওয়ালিদে মুহতারাম মাওলানা আতাউর রহমান খান সাহেব হুজুর, তালীমি মুরব্বি আল্লামা মুহাম্মদ সুলতান যওক সাহেবের পর আরেক শায়েখ ও মুরশিদ পীর মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রহ ও চলে গেছেন। আসনের সামনে নত হয়ে বসে একটু শান্তি স্বস্তি পাওয়ার মতো ওসতাদ ও মুরব্বি এখন নাই বললেই চলে।

ওসতাদ রাহবার সাইয়েদ আরশাদ মদনি, মুফতি তকি উসমানিসহ দেশে বিদেশে সামান্য কিছু আকাবির রয়ে গেছেন। অন্তর ও চোখের শীতলতা এসব রিজালকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুন। ভয়ঙ্কর বৈশ্বিক ফিতনার যুগে আমাদের মতো নাচিজ দুর্বল ও গোনাহগারদের নিরাপদ সুরক্ষিত ঈমান চেতনা ও প্রশান্ত হৃদয় নিয়ে বেঁচে থাকার তাওফিক দিন এবং ঈমান, ইজ্জত ও তওবার সাথে আল্লাহ আমাদের ওপর রাজি খুশি অবস্থায় খাতিমা বিল খায়ের নসিব করুন।

লেখক: প্রধান পরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ