সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮


দুই সপ্তাহ ধরে আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবতেদায়ি মাদরাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে টানা দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। এবার তারা আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব থেকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তাদের দাবি মেনে নেওয়া না হলে দেশব্যাপী সব ইবতেদায়ি মাদরাসায় ক্লাস-পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই ঘোষণা দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম। এসময় কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আগামীকাল দুপুর ১২টায় আমরা ‘জাতীয় প্রেস ক্লাব টু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর’ অভিমুখে লংমার্চ করবো। এরপরও যদি সরকার দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে প্রজ্ঞাপন না দেয়, তাহলে আমরা সারাদেশে ইবতেদায়ি মাদ্রাসায় ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেব। আমরা আমà¦